ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ইউক্রেন যুদ্ধের সঙ্গে যেভাবে জড়িয়ে গেছে পুতিনের ভাগ্য


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

ইউক্রেন যুদ্ধের সঙ্গে যেভাবে জড়িয়ে গেছে পুতিনের ভাগ্য

 ইউক্রেন যুদ্ধের সঙ্গে যেভাবে জড়িয়ে গেছে পুতিনের ভাগ্য

তিন বছর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে শোনা একটা কথা মনে পড়ে যাচ্ছে। সেসময় ভ্লাদিমির পুতিন যাতে আরও ১৬ বছর ক্ষমতায় থাকতে পারেন, তা নিশ্চিত করতে সংবিধানে আনা একটি পরিবর্তনকে সমর্থন করার জন্য রুশ নাগরিকদের প্রতি টিভিতে আহ্বান জানানো হচ্ছিল। জনগণকে সমর্থনদানে উদ্বুদ্ধ করতে সংবাদ পাঠক প্রেসিডেন্ট পুতিনকে উপস্থাপন করেছিলেন জাহাজের ক্যাপ্টেন হিসাবে।

তিনি বলছিলেন, বিশ্ব জুড়ে যে অসন্তোষের উত্তাল ঢেউ উঠেছে, তার মধ্যে দিয়ে রাশিয়াকে একটা স্থিতিশীল জাহাজের মত টেনে নিয়ে চলেছেন সুদক্ষ ক্যাপ্টেন মি. পুতিন।

রাশিয়া স্থিতিশীলতার একটা মরুদ্যান, একটা নিরাপদ বন্দর, বলেছিলেন ওই সংবাদ পাঠক। মি. পুতিন না থাকলে আজ আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম?

আজ কোথায় সেই স্থিতিশীলতার মরুদ্যান? কোথায় সেই নিরাপদ বন্দর? ২৪শে ফেব্রুয়ারি ২০২২, ক্রেমলিনের সেই ক্যাপ্টেন তার নিজেরই তৈরি করা উত্তাল সাগরে জাহাজ ভাসিয়েছেন।

আর সেই জাহাজকে তিনি সোজা একটা হিমবাহের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, যে হিমবাহের ধাক্কায় তার জাহাজ চুরমার হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

এনবিএস/ওডে/সি