দক্ষতার উন্নয়নে ২ লাখ ৫০ হাজার ডলার অনুদান দেবে ইন্টারনেট সোসাইটি
ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সারাহ আর্মস্ট্রং শুক্রবার (৫ মে) এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব সংস্থা বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য ডিজিটাল দক্ষতা ও শিক্ষার সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক কল্যাণে ভূমিকা রাখছে তাদেরকেই এ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
দুবছর মেয়াদী এ প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় আগামী ৩১ মে এবং আগস্ট মাসেই অ্যাওয়ার্ডের ফলাফল বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তাদের ওয়েবসাইটে এ আবেদন ফরম পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, প্রোগ্রামে স্ট্রেনদেনিং কমিউনিটি ও ইমপ্রুভিং লাইভস অ্যান্ড লাইভলিহুডস (এসসিআইএলএলএস) এ দুই ক্যাটাগরিতে অধীনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি, ভার্চুয়াল ও ডিসটেন্স লার্নিং পদ্ধতি ও দক্ষতা উন্নয়ন, আর্থিক সুযোগ তৈরি করা, অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি এবং টেকসই আয়ের উৎস নিশ্চিতকরণে লক্ষ্যে অনুদান দেয়া হবে।
এনবিএস/ওডে/সি