টুইটারে অনুষ্ঠান করছেন ফক্স নিউজের সেই কার্লসন

ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন তার জনপ্রিয় অনুষ্ঠান পুণরায় চালু করার কথা ঘোষণা দিয়েছেন। তিনি টুইটারে এবার তার অনুষ্ঠান প্রচার করছেন।

রক্ষণশীল ভাষ্যকর কার্লসন তার জনপ্রিয় অনুষ্ঠানের ‘নতুন ভারসন’ ঘোষণা করেছেন। এর মধ্যদিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার মিডিয়ার বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবলম্বন করলেন। বর্তমানে এ মাধ্যম হচ্ছে স্বাধীনভাবে মতপ্রকাশের একটি প্রধান অবলম্বন।

গত মঙ্গলবার কার্লসন টুইটারে তিন মিনিটের একটি ক্লিপ পোস্ট করেন। যা ৫০ লাখেরও বেশি বার ভিউ হয়। কার্লসন বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিত হয়ে সত্য ঘটনাকে নানাভাবে চাপিয়ে রাখা হচ্ছে। আপনারা নানা কারসাজির শিকার হচ্ছেন।’

গত মাসের চাকুরিচ্যূতির আগে ফক্স নিউজের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক ছিলেন কার্লসন। তিনি বলেন, মূলধারা সংবাদ মাধ্যমগুলো

‘সুক্ষ্মভাবে পরিকল্পিত প্রচারযন্ত্র বিশেষ’ এবং তার সাংবাদিকদের মধ্যে যারাই তাদের বেধ্ঁে দেয়া সীমা অতিক্রম করেন তাদেরকেই চাকুরিচ্যূতির মুখোমুখী হতে হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads