তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত করার দাবি তরুণদের

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন…

প্রকাশ: হালনাগাদ: ৩ বার পঠিত
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত করার দাবি তরুণদের
— ছবি: আহছানিয়া মিশন
শেয়ার:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, বিধিমালা তৈরির প্রক্রিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ রোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘তামাকমুক্ত পরিবেশ, তরুণদের অধিকার’ শীর্ষক যুব সেমিনারে এ দাবি জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইসির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশিদ।

বক্তারা বলেছেন, তামাক ব্যবহার দেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণ। হৃদ্‌রোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।

তরুণদের বক্তব্য, তামাক ও নিকোটিনজাত পণ্যের বিস্তার তাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর পূর্ণ সুফল পেতে কার্যকর বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি।

সেমিনারে তরুণরা পাঁচটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংশোধিত আইনের বিধিমালা প্রণয়ন, বিধিমালা তৈরির সময় তামাক কোম্পানির হস্তক্ষেপ রোধ, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট থেকে তরুণদের সুরক্ষা, শিশু-কিশোর ও তরুণদের তামাকপণ্যের সহজলভ্যতা কমানো এবং সিঙ্গেল স্টিক ও খোলা বা মোড়কবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নেওয়া।

ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্য সাদমান সাকিব। বক্তব্য রাখেন ফোরামের কো-অর্ডিনেটর মারজানা মুনতাহা এবং সদস্য তাসনিম হাসান আবির ও তাসনিয়া তানজিম জারা।

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি

কন্ট্রিবিউটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা ‘অগ্রহণযোগ্য’ দাবি

গার্মেন্টস শ্রমিকদের ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবনা ‘অগ্রহণযোগ্য’ দাবি

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাবনা প্রত্যাহার করে মানুষ্যোচিত মজুরি নির্ধারণের দাবি…