NBS Bangla — 23 November 2026, 2:49 AM
নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন…

নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।
নগদের বিবৃতিতে বলা হয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই সুবিধা যুক্ত করা হয়েছে। গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা তাঁর নিজস্ব মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে; নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না বলে জানানো হয়েছে।
নগদ রেগুলার ও নগদ ইসলামিক—উভয় ধরনের অ্যাকাউন্টেই এই সুবিধা ব্যবহার করা যাবে। চালু করতে প্রথমে পিন দিয়ে অ্যাপে প্রবেশ করে ‘মাই নগদ’ থেকে ‘বায়োমেট্রিক লগইন’ নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন হলেই সুবিধাটি চালু হবে।
নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেছেন, “মূলত গ্রাহকের ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক ফিচার যুক্ত করা হয়েছে। গ্রাহকরা এখন থেকে নগদ অ্যাপ ব্যবহারের সময় বারবার পিন দেওয়ার জটিলতা থেকে মুক্ত হতে পারবেন, এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা অনেকাংশে বাড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, “খুব অল্প সময়ে নগদ অ্যাপে আরও এমন বহু ফিচার একের পর এক যুক্ত হবে। এর মাধ্যমে নগদ দেশের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
বায়োমেট্রিক যাচাই কাজ না করলে বা টানা পাঁচবার ভুল বায়োমেট্রিক দেওয়ার কারণে সুবিধাটি সাময়িকভাবে লক হলে গ্রাহক পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনে তিনি যেকোনো সময় এই সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন।
এর আগে গত মাসে নতুন ইন্টারফেস ও প্রযুক্তির সমন্বয়ে নগদ তাঁদের নতুন অ্যাপ উন্মুক্ত করে। নতুন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোডের তালিকায় উঠে আসে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…




