যুক্তরাজ্যের চ্যাটসওয়ার্থ হাউসের দক্ষিণ লনের ঘাস খরার কারণে শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে ৩০০ বছরের পুরোনো একটি বাগান। ১৬৯৯ সালে ডিউক অব ডেভনশায়ার এই বাগানটি তৈরি করেছিল। তীব্র দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সে সময়ই ঘটলো এমন চমকপ্রদ ঘটনা। ডেইলি মেইল 

চ্যাটসওয়ার্থ হাউসের ওই বাগানটিতে রয়েছে গাছপালা লাগানোর আলাদা আলাদা ব্যবস্থা, যা পায়ে চলা পথ দিয়ে সুন্দরভাবে পৃথক করা হয়েছে। ড্রোন ফুটেজে ১৭ শতকের লনের অবশিষ্টাংশ প্রকাশ করা হয়। ফুটেজে বাগানের উজ্জ্বল অতীতের আভাস পাওয়া গেছে। 

স্বাভাবিকভাবেই এই আবিষ্কারে মানুষ ভীষণ অবাক হয়েছে। নেটমাধ্যমে ভাইরালও হয়েছে এই আবিষ্কার। 

পিক ডিস্ট্রিক ন্যাশনাল পার্কে পাওয়া গেছে এই বাগান। এটি ডার্বিশায়ারের চ্যাটসওয়ার্থ এস্টেটের বাগানের অংশ। এস্টেটটি ডেভনশায়ার পরিবারের মালিকানাধীন। এটি গ্রেট পার্টেরে নামেও পরিচিত। বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফুলের বেড। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়, আবিষ্কার না হওয়া পর্যন্ত বাগানটি কয়েক শতাব্দী ধরে ঘাসের নীচে লুকিয়ে ছিল।

Walton Ads