রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না, স্বীকার করল ইইউ
ওয়ারশ ব্রাসেলসকে ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তি দিয়ে পরিস্থিতি ‘সংশোধন’ করার আহ্বান জানিয়েছে। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বুধবার পশ্চিমা নিষেধাজ্ঞা প্রতিহত করার ক্ষেত্রে রাশিয়ার সাফল্য উল্লেখ করে এজন্যে দুঃখ প্রকাশ করেন। স্পুটনিক
পোলিশ প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি রাশিয়া, দুর্ভাগ্যবশত, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভালভাবে মোকাবিলা করছে। পরিস্থিতি ‘সঠিক’ করার জন্য, ওয়ারশ নতুন শাস্তির উন্নয়নে কাজ করবে।
এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বুধবার ঘোষণা করেছেন যে ইইউ মস্কোকে আঘাত করতে একটি নতুন পরিকল্পনা নিয়ে ‘নিবিড়ভাবে’ কাজ করছে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘ ধাপে ধাপে, সব ধরণের অজুহাত ব্যবহার করে, কখনও কোনও অজুহাত ছাড়াই, তারা নতুন বিধিনিষেধ প্রবর্তন করেছিল যা মস্কো সফলভাবে প্রতিরোধ করেছে এবং ভেঙে পড়েনি।
