NBS Bangla — ২৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯ পিএম
ফকিরহাটে ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত
বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজার থেকে বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়…

বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজার থেকে বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
উদ্ধার করা পাখির মধ্যে ১০টি কালকুচ ও একটি কালিম। অভিযানের সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট ও খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানে রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন অংশ নেন।
অভিযানে সুন্দরবন পূর্ব বন বিভাগের বন প্রহরী বিশ্বাস নওশের আলী, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন এবং জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উদ্ধার করা ১১টি পাখি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি পাখিগুলো অবমুক্ত করেন।
ইউএনও মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে। শীত শেষে পাখিগুলো নিজস্ব আবাসস্থলে ফিরে যায়।
তিনি বলেন, “এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পর্কিত সংবাদ

সুন্দরবনে শকুন সংরক্ষণে ১০ দেশের সভা, দেশে শকুন ২৪৮টি
বাংলাদেশে শকুনের সংখ্যা চার দশকে প্রায় অর্ধলাখ থেকে কমে ২৪৮টিতে নেমেছে…


