হিলি বাজারে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরাতন ১৫ টাকা

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম পড়েছে প্রতি কেজি ৮০ টাকা, যেখানে পুরাতন আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে…

প্রকাশ: হালনাগাদ: ৮ বার পঠিত
হিলি বাজারে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরাতন ১৫ টাকা
— ছবি: প্রতিনিধি
শেয়ার:

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম পড়েছে প্রতি কেজি ৮০ টাকা, যেখানে পুরাতন আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে হিলি বাজারের কয়েকটি সবজির দোকানে ছোট ডালায় সাজিয়ে নতুন আলু বিক্রি করা হচ্ছিল। দাম বেশি হওয়ায় অধিকাংশ ক্রেতা নতুন আলু না কিনে ফিরে যাচ্ছেন। তবে স্বাদ নিতে কেউ কেউ অল্প পরিমাণে কিনছেন।

বাজারে আসা আমিরুল হক বলেন, নতুন আলুর দাম অনেক বেশি। পুরাতন আলু ১৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বলে তিনি পুরাতন আলুই কিনেছেন।

অন্য ক্রেতা হায়দার আলী বলেন, নতুন আলুর স্বাদ আলাদা। ৮০ টাকা কেজি দরে হলেও তিনি আধা কেজি কিনেছেন।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী বাবলু বলেন, শুক্রবার থেকে বাজারে নতুন আলু আসতে শুরু করেছে। এসব আলু দিনাজপুরের বিরামপুর, কাটলা ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে।

তিনি জানান, মৌসুমের শুরুতে আগাম জাতের আলুর দাম বেশি থাকে। পুরাতন আলুর দাম কম থাকায় নতুন আলুর প্রতি ক্রেতাদের আগ্রহ কম। সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে তিনি আশা করছেন।

সম্পর্কিত সংবাদ

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার

দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আস…

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজার…