NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫৮ পিএম
তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
ওয়াইডব্লিউসিএ স্কুলের ১১৬ জন শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড.…

ওয়াইডব্লিউসিএ স্কুলের ১১৬ জন শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান তথ্য অধিকারকে মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার বলেছেন।
তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান তথ্য কমিশনার বলেন, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সঠিক তথ্য জানা এবং অন্যের অধিকারকে সম্মান করা একজন সুনাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নাহরিন ইসলাম খান বলেন, শিক্ষা হতে হবে আনন্দময় ও চাপমুক্ত। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার ফলাফল দিয়ে কারও যোগ্যতা বিচার করা উচিত নয়। নারীদের প্রতি সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করে তাদের অধিকার ও সক্ষমতা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

ব্যাটারিচালিত রিকশা খাতের ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তা বিবেচনার তাগিদ
ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় বলা হয়েছে, ব্যাটারিচ…

চার বছরে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত আয় কমে যাওয়া ও কর্মসংস্থানের সংকটের কারণে গত চার বছরে বাংলাদেশে নতুন করে দরিদ্র হয়েছ…

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি
ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)…

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ …

সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে তাঁবেদার রাষ্ট্র হওয়ার আশঙ্কা নেই
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা থাকলে দেশকে কেউ ত…

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার নিয়েছে ইতিবাচক পদক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিন…

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় আসছে ভারতের জলসম্পদ প্রতিনিধিদল, নবায়ন আলোচনায় নেই
দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ…


