NBS Bangla — 23 November 2026, 4:45 PM
ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন
নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে…

নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। চুক্তির আওতায় ডিস্ট্রিবিউটররা বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা পাবেন।
১১ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে ডিস্ট্রিবিউটররা কার্যকরী মূলধন আরও দক্ষভাবে ব্যবস্থাপনা করতে, দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সহজতর করতে এবং ব্যবসার পরিধি বাড়াতে পারবেন।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অং কিয়ান হক টেরেন্স, ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. এমদাদুল হক, এফসিএ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সামীর জাকারিয়া এবং ট্রেজারি ফাইন্যান্সের সিনিয়র ম্যানেজার মো. মুনির হোসেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-১) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন এবং হোলসেল ব্যাংকিংয়ের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগ দেশের এসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং শিল্প খাতের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
কন্ট্রিবিউটর, NBS Bangla
Related News

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…



