চীনে টেসলা চুক্তি নিয়ে মার্কিন হাউস কমিটির উদ্বেগ
চীন সম্পর্কিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটির নেতা ইলেক্ট্রিক গাড়ী নির্মাতা টেসলার চীন নির্ভরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। টেসলা সাংহাইয়ে একটি মেগাপ্যাক ব্যাটারি ফ্যাক্টটি চালু করার পরিকল্পনা প্রকাশ করার একদিন পরই এ উদ্বেগ জানানো হল।
টেসলা রোববার এক টুইটে এ ফ্যাক্টরি নির্মাণের কথা জানায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোম্পানি প্রাথমিক অবস্থায় বছরে ১০ হাজার মেগাপ্যাক ইউনিট তৈরি করবে। যা ঘন্টায় ৪০ গিগাওয়াটের সমপরিমান জ্বালানি সংরক্ষণ করতে পারে এবং ইলেক্ট্রনিক গাড়ী নির্মাতা বিশাল সাংহাই প্লান্টের সম্পূরক হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনা কমিউনিষ্ট পার্টি সম্পর্কিত বাছাই কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান মাইক গ্যালাঘার সোমবার বলেন, টেসলার সিইও ইলোন মাস্ক কিভাবে টেসলাকে দেয়া মার্কিন সরকারের সমর্থন ও চীনে এর কর্মতৎপরতা সমন্বয় করছেন তা তিনি জানতে চান। ব্যাটারি ফ্যাক্টরির বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে গ্যালাঘার বলেন, ‘বিষয়ে নিয়ে আমি উদ্বিগ্ন।’
টেসলা তাৎক্ষনিকভাবে গ্যালাঘারের মন্তব্য সম্পর্কে কোন কিছু বলতে রাজী হয়নি। তবে ইলোন মাস্ক রোববার টুইটারে সমালোচনার জবাবে বলেন, ‘টেসলা টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও নাভাদায় উৎপাদনও দ্রুত বৃদ্ধি করছে।’
টেসলার সাংহাই ফ্যাক্টরি গাড়ি নির্মাতা কোম্পানির আন্তর্জাতিক উৎপাদনের অর্ধেকের বেশি উৎপাদন করে ২০২২ সালে। এতে ১৮১৫ কোটি ডলার রাজস্ব আয় হয়। যা ছিল কোম্পানির মোট রাজস্বের এক পঞ্চমাংশের বেশি।
এনবিএস/ওডে/সি
