উচ্ছেদ করা যাবে না অমর্ত্য সেনকে

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে'র আদালত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এই সংক্রান্ত একটি রায় দিয়েছেন। পাশাপাশি মামলাটি চলবে বলেও তিনি জানান। এর আগে ১৯ এপ্রিল ১দশমিক ৩৮ একরের প্রতীচী বাড়িটির মধ্য থেকে ১৩ শতাংশ ৬ মে (শনিবার) খালি করে দেওয়ার বিষয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্ব ভারতী কর্তৃপক্ষ।

পরে গত বৃহস্পতিবার বীরভূম জেলা জজ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমর্ত্য সেনের আইনজীবী। আর এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আদেশটি দিয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আবেদনে আদালতকে জানায়, বাড়িটি তাকে ১৯৪৩ সালে বিশ্ব ভারতীর সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুর ১ দশমিক ৩৮ একর জায়গা সম্বলিত বাড়িটি বিশ্ব ভারতী অ্যাক্ট, ১৯৫১ প্রবর্তিত হওয়ার আগে ৯৯ বছরের জন্য তার পিতা আশুতোষ সেনকে বরাদ্দ দিয়েছিলেন। কর্তৃপক্ষ বীরভূম জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে আবেদনও করেছে।

এদিকে আগামী ১৫ মে এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য্য করেছেন আদালত। তবে আদালতের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

এর আগে মঙ্গলবার (২ মে) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রত্য বাসু ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে মন্ত্রী চন্দ্রনাথ সিং ও স্থানীয় বিধায়কদের অমর্ত্যর প্রতীচী বাড়ি পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ডেভিড সোর্স

তবে বিশ্বভারতীর এক কর্মকর্তা জানিয়েছেন, অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চালানোর প্রশ্নই আসে না। এখানে কিছু গাছ ছাড়া  গুঁড়িয়ে দেওয়ার মত কিছু নেই। যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তাহলে কেন আমরা নিজেদের সম্পদ নষ্ট করব।

এনবিএস/ওডে/সি

Walton Ads