২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে “লাইভস্ট্রিমড গণহত্যা” বলে আখ্যা দেয়। নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। প্রতিদিন নতুন করে রক্ত ঝরছে, অথচ আমেরিকা সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে ইসরায়েলকে।
