NBS Bangla — ২৩ নভেম্বর ২০২৬, ৪:৩৫ পিএম
হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার
দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আসলেও আর্থিক সংকটে এখন তাঁর চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে…

দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আসলেও আর্থিক সংকটে এখন তাঁর চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
ফারাবি বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খোশালপুর গ্রামের ফরহাদ আলীর ছেলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা ও দুরন্তপনার বয়সে থাকলেও তাঁকে রোগটির সঙ্গে লড়তে হচ্ছে।
ছেলের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন বাবা ফরহাদ আলী। তবে ব্যয়বহুল চিকিৎসার চাপে তিনি ক্রমেই আর্থিক সংকটে পড়েছেন। বর্তমানে সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে পরিবারের আশঙ্কা।
ফারাবির চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁর পরিবার। তাঁদের আশা, মানুষের সহায়তায় ফারাবি আবার চিকিৎসার সুযোগ পাবেন।
ফারাবির চিকিৎসায় সহযোগিতা পাঠাতে তাঁর বাবা ফরহাদ আলীর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
যোগাযোগ ও সহযোগিতা: ফরহাদ আলী (ফারাবির বাবা)
মোবাইল: ০১৭২৭৯৬০১৭৬
বিকাশ, নগদ ও রকেট
সম্পর্কিত সংবাদ

হিলি বাজারে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরাতন ১৫ টাকা
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম পড়েছে প্রতি কেজি ৮০ টাকা, যেখা…

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। অভিযুক্ত তা…

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজার…



