ফুলবাড়ীর এলুয়াড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা চালু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে…

প্রকাশ: হালনাগাদ: ১ বার পঠিত
ফুলবাড়ীর এলুয়াড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা চালু
শেয়ার:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে। সোমবার কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবাটি শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ ফিতা কেটে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। আয়োজনে ছিল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এটিএম নজমুল হুদা। তিনি বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো এবং প্রশিক্ষিত মিডওয়াইফের মাধ্যমে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রটি সার্বক্ষণিক চালু রাখা হচ্ছে।

তিনি বলেন, “মানুষ যাতে সেবা পায় সেই লক্ষ্যে এটিকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। কোনো প্রসূতি মা স্বাভাবিক প্রসবের জন্য এসে যাতে কোনো কষ্ট না পায়, সে দিকে আমরা কাজ করছি।”

সংবাদ চিত্র

নজমুল হুদা বলেন, যেখানে স্বাভাবিক প্রসবের সুযোগ আছে, সেখানে সিজারের দিকে যাওয়ার প্রয়োজন নেই। শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কনট্রাসেপশন) ডা. মোহাম্মদ রেজাউল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) দিনাজপুর মোহাম্মদ জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল বান্না এবং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ফার্মাসিস্ট মোহাম্মদ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোহাম্মদ মোরশেদুল আলম এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর মোহাম্মদ মোসলেম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর এসআরএইচআর রোজিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, মুদ্রিত গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার লোকজন।

ওয়েব ডেস্ক
ওয়েব ডেস্ক

সাব এডিটর, NBS Bangla

সম্পর্কিত সংবাদ

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার

দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আস…

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজার…