NBS Bangla — ২৫ নভেম্বর ২০২৬, ৭:২৪ পিএম
মধ্যপাড়া পাথর খনির ৫২ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ সন্তানকে মাসিক শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে…

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ সন্তানকে মাসিক শিক্ষা উপবৃত্তি দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই অর্থ প্রদান করা হয়।
উপবৃত্তি বিতরণ করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেন।
জিটিসি সূত্রে জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কাজে নিয়োজিত দেশি মাইনিং কোম্পানি জার্মানীয়া করপোরেশন লিমিটেড এবং বেলারুশের ট্রেস্ট এস এস-এর যৌথ প্রতিষ্ঠান জিটিসি। খনি শ্রমিক ও সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য প্রতিষ্ঠানটি সেবামূলক ও সামাজিক কার্যক্রম চালাচ্ছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাসিক শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শসেবা দিতে জিটিসি চ্যারিটি হোম গড়ে তোলা হয়েছে।
জিটিসি কর্তৃপক্ষ বলেছে, খনি এলাকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে স্থানীয় বিভিন্ন মহলের সহযোগিতা চাওয়া হয়েছে।
জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহে পাঁচ দিন বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শসেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৫০ জন রোগী এ সেবা নিচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাব এডিটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

ফুলবাড়ীর এলুয়াড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা চালু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু ক…

হিলি বাজারে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরাতন ১৫ টাকা
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। মৌসুমের শুরুতে নতুন আলুর দাম পড়েছে প্রতি কেজি ৮০ টাকা, যেখা…

হিমোফিলিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা চাইছে বিরামপুরের ৮ বছরের ফারাবির পরিবার
দিনাজপুরের বিরামপুরের ৮ বছর বয়সী ফারাবি জন্মের পর থেকেই হিমোফিলিয়া রোগে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আস…

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। অভিযুক্ত তা…

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজার…



