NBS Bangla — ২৪ নভেম্বর ২০২৬, ৬:২৪ পিএম
ঢাকা-চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন কর্মশালা
খেলাপি ঋণ আদায় ও আদালতের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা করেছে…

খেলাপি ঋণ আদায় ও আদালতের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা করেছে ব্র্যাক ব্যাংক।
২১ নভেম্বর ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মশালাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের ৫০ জনের বেশি কর্মকর্তা অংশ নেন।
একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন সেশনগুলো পরিচালনা করেন। কর্মশালায় আদালতের বাস্তব কার্যক্রম, অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের কৌশলগত প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
আয়োজনে ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ ও হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই বিষয়ে অনুরূপ কর্মশালা আয়োজন করে ব্যাংকটি। সেখানেও একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন প্রশিক্ষণ দেন।
ব্যাংকটি বলছে, ঋণ আদায় এবং মামলা ও বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনগত ও প্রক্রিয়াগত দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য। এর মাধ্যমে লিগ্যাল অ্যান্ড রিকভারি টিম সংশ্লিষ্ট আইন সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পাবে, যা খেলাপি ঋণের মামলা কার্যকরভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করবে।
বিবৃতিতে বলা হয়েছে, সম্পদের গুণগত মানোন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সঠিক আইনি চর্চা ও ঋণ আদায় প্রক্রিয়া জোরদার করছে।
কন্ট্রিবিউটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিতে ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহ…

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন
নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থ…

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…

