NBS Bangla — ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৫ পিএম
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিতে ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন…

ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিতে ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন। ‘সিইও/এমডি অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে পুরস্কারের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন প্লাজারের নেতৃত্ব দিয়ে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদান খাতে অবদানের স্বীকৃতিতে মোহাম্মদ রায়হানকে পুরস্কৃত করা হয়। করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং আমাদের কোটি কোটি ক্রেতার আস্থা এই অর্জনের ভিত্তি। আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সহকর্মীরা। এই স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য।’
তিনি বলেন, ‘আমাকে এ সম্মাননায় ভূষিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ক্রেতাদের জন্য আমাদের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।’
এর আগে ২০২৫ সালে পুরস্কারের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।
২০২৪ সালের ১২ ডিসেম্বর আয়োজিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কার পান। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে অর্থনীতি ও জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
এছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন।
সাব এডিটর, NBS Bangla
সম্পর্কিত সংবাদ

ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ডিস্ট্রিবিউটরদের জন্য অর্থায়ন
নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ডিস্ট্রিবিউটরদের জন্য সহজ শর্তে অর্থ…

নগদ অ্যাপে যুক্ত হলো বায়োমেট্রিক লগইন সুবিধা
নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করা হয়েছে। এতে গ্রাহকরা পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস…

পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সময় গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন…

নির্মাণশিল্পে অবদানে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬: নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত। নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু প্রতিপাদ্যে ঢাকায় দিনব…

চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের প্রথম ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রথমবারের মতো "ট্রেজারি সামিট" আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক; বিনিয়ো…

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্…


