গেল বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শুরুতে তিনি দুই সিরিজের দায়িত্ব পেয়েছিলেন, তবে জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন।
এবার চুক্তি বাড়ল আশরাফুলের। আগামী এক বছর জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন তিনি। নতুন চুক্তি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই ঢাকা পোস্টকে।
নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের তিনটি ম্যাচ মাঠে গড়াচ্ছে ১১, ১৩ ও ১৫ মার্চ, সবগুলো মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নতুন চুক্তি আশরাফুলের জন্য বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং শক্তি আরও সুদৃঢ় করার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
